দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটনের পথে রয়েছেন। হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য এ বৈঠকে লেবাননের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, যুদ্ধবিরতি জোরদার এবং দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিয়ে আলোচনা হবে।
লেবাননের প্রেসিডেন্সির এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে যুদ্ধবিরতি আরও সুসংহত করা, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, লেবাননের অধিকৃত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দেশের সব অঞ্চলে রাষ্ট্রীয় কর্তৃত্ব নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পাবে।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের অংশ হিসেবে লেবাননে সংঘাত বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে ওই সমঝোতা এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পুরোপুরি থামেনি।
গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে ইসরায়েল ও লেবানন দক্ষিণ লেবাননের দুটি এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায়। এর পরবর্তী ধাপের আলোচনার অংশ হিসেবেই ট্রাম্প-আউন বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: সিএনএন
এমএস/